News Flash

Image

রেস্তোরাঁয় নৃশংস হামলা, পুণেতে খুন যুবক

পুণে, ১৭ মার্চ (হি. স.): ভয়ঙ্কর এক খুনের ঘটনার সাক্ষী হয়ে থাকল পুণে। শনিবার সন্ধ্যায় একটি রেস্তোরাঁয় বসে খাবার সময় এক যুবককে প্রথমে গুলি করে, ছুরি দিয়ে কুপিয়ে খুন করল আততায়ীরা। জানা গেছে, গুলি চালানোর পর মৃত্যু নিশ্চিত করতে বারে বারে ছুরির কোপ মেরে হত্যা করা হয় ওই যুবককে। মৃতের নাম বালু ধানভে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে দুই আততায়ী রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করে। তাদের একজনের হাতে ধরা প্লাস্টিকের ব্যাগ থেকে বন্দুক বের করে সে গুলি চালায় যুবকের উপরে। পরে আরও ৬ জন আততায়ী সেখানে আসে। তাদেরই একজন ছোরা দিয়ে কোপানো শুরু করে যুবককে।

পুলিশ জানিয়েছে এটি দুই গ্যাংয়ের লড়াই। পুলিশ তদন্ত শুরু করেছে। পাঁচ সদস্যের এক দল গঠন করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top