News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে রেলওয়ে ডিভিশন সহ একাধিক দাবিতে বিজেপির প্রদেশ সভাপতির নিকট স্মারকলিপি প্রদান
Image

ধর্মনগরে রেলওয়ে ডিভিশন সহ একাধিক দাবিতে বিজেপির প্রদেশ সভাপতির নিকট স্মারকলিপি প্রদান

আগরতলা, ১৬ মার্চ : ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড এন্ড ডেভলাপমেন্ট কমিটির পক্ষে একাধিক দাবিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রদেশ সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলার সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে।

কমিটির সভাপতি কন্দর্প ভট্টাচার্য্য ধর্মনগরে রেলওয়ে ডিভিশন ও রেল রিক্রুটিং বোর্ডের অফিস স্থাপন সহ ধর্মনগর থেকে কৈলাশহর, কমলপুর, খোয়াই রেলপথ নির্মাণ, ধর্মনগর থেকে ভায়া কাঞ্চনপুর, জম্পুই পর্যন্ত রেলপথ নির্মাণ এবং ধর্মনগর থেকে বাংলাদেশের জুরি পর্যন্ত রেলপথ স্থাপনের ব্যবস্থা করার জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলার সভাপতির কাছে পুনরায় স্মারকলিপি দিয়ে অনুরোধ করেছেন।

এদিন তিনি বলেন, এই দাবীগুলো অবিলম্বে কার্যকরি করার পক্ষে বিজেপি-র পক্ষে উদ্যোগ গ্রহণ করতে কেননা বিজেপি দল উত্তর ত্রিপুরায় ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ধর্মনগরে রেল ডিভিশনের দাবীতে ব্যাপক মিছিল মিটিং রেলরোকো ইত্যাদি আন্দোলনের মাধ্যমে মানুষকে উৎসাহিত করেছেন।

২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নির্বাচনী ইস্তাহারেও ধর্মনগরে রেল ডিভিশন স্থাপনের দাবীতে নির্বাচনী প্রচার করা হয়েছে। অন্যদিকে ২০১৫-তে পুর পরিষদের নির্বাচনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল দেওধর প্রতিটি সভায় মানুষকে ওয়াদা দিয়েছেন ত্রিপুরায় বিজেপি রাজ প্রতিষ্ঠিত হলে ধর্মনগরে রেল ডিভিশন হবেই। আগরতলার টাউন হলে বিজেপি-র সভায় তৎকালীন রেল প্রতিমন্ত্রী ঘোষণা করেছেন ধর্মনগরেই রেল ডিভিশন হবে।

এদিন তিনি আরও বলেন, বিজেপি-র এই প্রচারে আশান্বিত হয়েই ২০১৬ থেকে সব অংশের মানুষকে নিয়ে রেল ডিভিশন ডিমান্ড কমিটি করে লাগাতর আন্দোলন চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী সহ রেলের অন্যান্য প্রত্যেক আধিকারিকদের সাথে বহু আবেদন নিবেদন করা হয়েছে। এছাড়াও ধলাই, উনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেক বিধায়কদেরও আবেদন করা হয়েছে, বিধানসভায় উত্তর ত্রিপুরার এই মৌলিক দাবী পাশ করানোর জন্য।

Releated Posts

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top