নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : বুধবার দিল্লিতে একটি ইলেকট্রিকের দোকান ও গুদামে ভয়াবহ আগুন লাগে। বুধবার দুপুরে দিল্লির সব্জি মান্ডি এলাকার রোশনারা রোডের ইলেকট্রিক দোকান ও গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইলেকট্রিক দোকানের আশেপাশের দোকানগুলিকে খালি করার ব্যবস্থা করে। দমকল বিভাগের আধিকারিক অতুল গর্গ জানিয়েছেন, এদিন দুপুর ১২টা নাগাদ আগুন লাগার বিষয়টি দমকলের কন্ট্রোল রুমে জানানো হয়। আগুন ইলেকট্রিক দোকান সহ গুদামেও ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

