News Flash

  • Home
  • খেলা
  • পানিসাগরে টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন উত্তর পদ্মবিল
Image

পানিসাগরে টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন উত্তর পদ্মবিল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। চ্যাম্পিয়ন হলো উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েত। খেলো পানিসাগর টি-‌২০ ক্রিকেটে। বিলথৈ দ্বাদশমান বিদ্যালয় মাঠে হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। পানিসাগর পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে পানিসাগর ব্লক ভিওিক আসরে। ফাইনাল খেলার শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষন দাস। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস,ভাইস চেয়ারম্যান লক্ষীকান্ত দাস,পঞ্চায়েত সচিব সজল দাস,উওর পদ্মবিল গ্রামের প্রধান গীতেন্দু দাস,উওর দেওছড়া গ্রামের প্রধান দীনবন্ধু সিনহা,বিলথৈ গ্রামের উপ প্রধান বিদ্যুৎ গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ব্লক ভিওিক খেলো পানিসাগর কর্মসূচির টি টুয়েন্টি ক্রিকেট শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে। খেলা অনুষ্ঠিত হয়েছে ব্লক এলাকার চারটি মাঠে।এতে অংশ গ্রহণ করে পানিসাগর ব্লক এলাকার ১৫ টি গ্রাম পঞ্চায়েত,৩ টি ভিলেজ কাউন্সিল এবং নগর পঞ্চায়েতের ১৩ টি ওয়ার্ড থেকে ২ টি ক্রিকেট টিম সহ সর্বমোট কুড়িটি টিম। ফাইনাল খেলার টসে জিতে উওর দেওছড়া গ্রাম পঞ্চায়েত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে উওর পদ্মবিল গ্রাম পঞ্চায়েত আট উইকেটের বিনিময়ে ১৪৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে উওর দেওছড়া গ্রাম পঞ্চায়েত  সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার দুই বলে ১৪৬ রান করে পরাজয় কে মেনে নেয়।খেলায় বিজয়ী উওর পদ্মবিল গ্রাম পঞ্চায়েত কে ট্রফি দিয়ে সম্মাননা প্রদর্শন করা হয়।পাশাপাশি রানার্স দলকেও ট্রফি দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও বেস্ট বোলার নির্বাচিত হয় শায়ন সুএধর,ম্যান অব দ্যা সিরিজ  সাজন সুএধর,বেস্ট ব্যাটসম্যান  সুমন দাস নির্বাচিত হয়েছেন।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top