News Flash

  • Home
  • খেলা
  • উমাকান্ত একাডেমির নতুন দ্বিতল ড্রেসিং রুমের উদ্বোধন
Image

উমাকান্ত একাডেমির নতুন দ্বিতল ড্রেসিং রুমের উদ্বোধন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১০ মার্চ।স্বাস্থ্য, মন, সমাজকে ভালো রাখার একটা মাধ্যম হলো খেলাধুলা। রাজ্যকে নেশা মুক্ত করে ত্রিপুরাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হলে যুবসমাজকে আরো বেশি করে খেলাধুলায় যুক্ত করতে হবে। খেলোয়ারদের পাশে রয়েছে সরকার। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে সাংসদ উন্নয়ন তহবিল থেকে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ করে তৈরি দ্বিতল ড্রেসিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করে কথাগুলি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

দীর্ঘদিন বাদে পূর্ণতা পেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়াম। স্টেডিয়ামে উপযুক্ত ড্রেসিংরুম না থাকার ফলে প্রতিনিয়তই নানা অসুবিধার সম্মুখীন হতেন ফুটবলাররা। তাই দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। কর্মকর্তাদের দাবি মেনে মন্ত্রী শ্রীমতি ভৌমিক সাংসদ উন্নয়ন তহবিল থেকে স্টেডিয়ামে ড্রেসিংরুম তৈরির জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করেন। অবশেষে 

প্রতিমা ভৌমিকের সাংসদ তহবিল থেকে এরিয়া ডেভেলপমেন্ট স্কিম এর অধীনে ২৪ লক্ষ ৯৭ হাজার ২৯৯ টাকা ব্যায় করে উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৈরি করা হয়েছে দ্বিতল ড্রেসিং রুম। রবিবার এই ড্রেসিং রুমের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এতে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সহ-সভাপতি রুপক সাহা সহ টি.এফ.এ কর্মকর্তারা ।  মূলত খেলোয়াড়দের সুবিধার জন্য এই ড্রেসিং রুম তৈরি করা হয়েছে। এদিন ড্রেসিং রুম উদ্বোধনকে কেন্দ্র করে এিপুরা ব্লু ও এিপুরা হোয়াইট দলের মধ্যে একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয়। ড্রেসিংরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন, কেন্দ্রীয় সরকার খেলোয়ারদের পাশে রয়েছে। প্রত্যেকটা খেলাধুলার মধ্যে সরকার মনোনিবেশ করেছে। যুবকদের যাতে শারীরিক মানসিক ও বাণিজ্যিকভাবে বিশ্বের দরবারে তুলে ধরা যায় এবং তাদের খেলাধুলা দেখে যাতে আগামী প্রজন্ম উৎসাহিত হয় তার জন্য প্রধানমন্ত্রী বিভিন্নভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে কাজ করে চলেছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top