News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতাকে তাঁর ‘বহিরাগত’ তত্ব নিয়ে এক্স হ্যান্ডলে কটাক্ষ অমিত মালব্যর
Image

মমতাকে তাঁর ‘বহিরাগত’ তত্ব নিয়ে এক্স হ্যান্ডলে কটাক্ষ অমিত মালব্যর

কলকাতা, ১০ মার্চ (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ‘বহিরাগত’ তত্ব নিয়ে কটাক্ষ করলেন বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।

রবিবার অমিতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “টিএমসি-র বহরমপুর প্রার্থী ইউসুফ পাঠান,

গুজরাটের বরোদার না পশ্চিমবঙ্গের?

মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ‘বহিরাগত’ বলে ডাকেন, তৃণমূলের সেই তালিকা পূর্ণ। তাঁর বিভাজনমূলক রাজনীতির জন্য লজ্জা। ওই নীতি পশ্চিমবঙ্গকে পিছনে টেনে রেখেছে।”

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়, অনেকবার ভিন রাজ্যের প্রতিনিধিদের ‘বহিরাগত’ বলে তোপ দেগেছেন। বুধবারই এক সভায় তিনি সমবেতদের “বহিরাগত জমিদারদের” সতর্ক করে দেন। এর আগে, গত জানুয়ারি মাসে আলিপুরদুয়ারে এক জনসভার মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগতে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘‘বহিরাগতদের নিয়ে এসে আপনাদের মাথাটা খাচ্ছে।”

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top