রাজগড়, ৪ মার্চ (হি. স.) : মধ্যপ্রদেশের বোদা থানা এলাকার পিপলিয়ারসোদা গ্রামে ৩৫ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ সোমবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করে এবং মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে পিপলিয়ারসোদা গ্রামের বাসিন্দা রামবাবু নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। জানা গেছে, ওই যুবক মদ্যপানে আসক্ত ছিল এবং সে বাড়িতে একাই থাকত। কী পরিস্থিতিতে ওই যুবক এই আত্মহত্যার পদক্ষেপ নিলেন তার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের মা প্রেমবাঈয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

