নাম না করে সভামঞ্চ থেকে শুভেন্দুকে তোপ মমতার

পূর্ব মেদিনীপুর, ৪ মার্চ (হি.স.) : তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক অফিস চত্বরে প্রশাসনিক সভা মঞ্চ থেকে নাম না করে নিশানা রাজ্যের বিরোধী দলনবেতা শুভেন্দু অধিকারীকে। ‘গদ্দার’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘দলে থাকাকালীন, সব থেকে বেশি পেয়েছে, সব থেকে বেশি খেয়েছে।

মমতা বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরে স্কুলশিক্ষায় সব চেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য? আমিও সব খবর রাখি। কিসের বিনিময়ে চাকরি হয়েছে? আমি বলছি, কারও চাকরি আমি যেতে দেব না।’’ তাঁর সংযোজন, ‘‘সব থেকে বেশি খেয়েছে পার্টির থেকে। নিজে ধরার পড়া ভয়ে কোর্টে গিয়েছে। চাকরি আটকাচ্ছে। গদ্দারই এখানে সব থেকে বেশি খেয়েছে। সব থেকে বেশি দুর্নীতি করেছে। এখন কোর্টে গিয়ে চাকরি খেয়ে সাধু সেজে বসে আছে।’’