News Flash

  • Home
  • দেশ
  • আলিপুরদুয়ার লোকসভায় বিজেপির প্রার্থী বদল, কটাক্ক তৃণমূল কংগ্রেসের
Image

আলিপুরদুয়ার লোকসভায় বিজেপির প্রার্থী বদল, কটাক্ক তৃণমূল কংগ্রেসের

আলিপুরদুয়ার, ৩ মার্চ (হি.স.): আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বদলকে গুরুত্বই দিতে চাইলেন না তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা জেলা সভাপতি প্রকাশ চিকবরাইক। তিনি বলেন, ‘ওরা ভয় পেয়েছে। যিনি প্রার্থী হয়েছেন তিনি তাঁর প্রোগ্রেস রিপোর্ট দেখাক। জনপ্রতিনিধি হিসেবে তিনি কী কাজ করেছেন তা প্রকাশ্যে আসুক।’ রবিবার আলিপুরদুয়ার পুরসভার একটি অনুষ্ঠানে এসে এই কথা বলেন তিনি।

যদিও প্রকাশ চিকবরাইকের এই মন্তব্যের পালটা দিয়েছেন মনোজ টিগ্গাও। তিনি জানান, ভয় কে পেয়েছে তা ভোটের দিন ঘোষণা হলে বোঝা যাবে। মনোজ টিগ্গার কটাক্ষ, উনি নিজে কতদিন থাকবেন তা চিন্তা করুন। তৃণমূলের কে জেলা সভাপতি হবেন, তা ডিএম-এসপিরা ঠিক করেন। আর ব্লক সভাপতির নাম ঠিক করে দেন ওসি-আইসিরা। বিজেপিতে এমন হয় না।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top