News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হাফলঙে শেষকৃত্য সম্পন্ন উত্তরপ্রদেশে খুন সেনা জওয়ান কমল জইশির
Image

সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হাফলঙে শেষকৃত্য সম্পন্ন উত্তরপ্রদেশে খুন সেনা জওয়ান কমল জইশির

হাফলং (অসম), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙের পার্শ্ববর্তী কানাইবস্তির স্বগৃহে নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশের বরেলি থানাধীন মেহেতা দোয়ারে অবস্থিত ৬০৬ ইএমই সেনা ক্যাম্পে সহকর্মীর গুলিতে নিহত কমল জইশির মৃতদেহ। আজ সোমবার সেনা জওয়ান কমল জইশির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হাফলং শ্মশানঘাটে সম্পন্ন হয়েছে।

ঘটনা গত ২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বরেলি থানার অন্তর্গত ৬০৬ ইএমই সেনা ক্যাম্পে সংগঠিত হয়েছে। ডিমা হাসাও জেলার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার কমল জইশিকে গুলি করে হত্যা করেছে তার সহকর্মী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রাজেশ রত্না।

উত্তরপ্রদেশের বরেলির অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) রাহুল ভাট্টি জানিয়েছিলেন, গত ২৩ ফেব্রুয়ারি বরেলি থানার অন্তর্গত মেহেতা দোয়ারে ৬০৬ ইএমই সেনা ক্যাম্পে কমল জইশি নামের এক হাবিলদারকে তার সহকর্মী সেনা জওয়ান রাজেশ রত্না গুলি করে হত্যা করেছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তে নেমে সেনা ক্যাম্পে সংস্থাপিত সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত রাজেশ রত্নাকে গ্রেফতার করে বরেলি পুলিশ।

কমল জইশির পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ৬০৬ ইএমই সেনা ক্যাম্প থেকে তাঁর বাবাকে ফোন করে জানানো হয়, স্ট্রোকে আক্রান্ত হয়ে কমল জইশির মৃত্যু ঘটেছে। বিএসএফে কর্মরত সেনা বাহিনীর হাবিলদার কমল জইশির দাদা জানিয়েছেন, ৬০৬ ইএমই সেনা ক্যাম্প থেকে এই ঘটনা লুকিয়ে রেখে তাঁদের জানানো হয় স্ট্রোকে আক্রান্ত হয়ে ভাইয়ের মৃত্যু হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের বরেলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করে সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারী রাজেশ রত্নাকে গ্রেফতার করার পর ঘটনাটি সামনে আসে।

ভাই বলেন, আগামী ৩১ মার্চ কমল জইশির অবসর গ্রহণ করার কথা ছিল। সে জন্য কিছু নথিপত্র স্বাক্ষর করার জন্য কমল জইশি ৬০৬ ইএমই সেনা ক্যাম্পে যান। সেখানে অবস্থানকারী গার্ড কমান্ডার রাজেশ রত্নার সঙ্গে হাবিলদার কমল জইশির সঙ্গে কোনও বিষয়ে বচসা বাঁধে গার্ড কমান্ডার রাজেশ রত্নার। তখন সেনা ক্যাম্পের এক সেন্ট্রির হাত থেকে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করে কমল জইশিকে।

অথচ সমগ্র ঘটনাটি ৬০৬ ইএমই সেনা রেজিমেন্ট লুকিয়ে রাখার চেষ্টা করেছিল বলে অভিযোগ করে কমল জইশির ভাই অভিযোগ করে বলেন, সেনা ক্যাম্পের সেন্ট্রি ও গার্ড কমান্ডার মিলে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। তিনি এ ঘটনার তদন্ত করে ভাইয়ের হত্যাকারীকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

এদিকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অসম গোর্খা সম্মেলন ও গোর্খা স্টুডেন্টস্ অর্গানাইজেশন ভারতীয় সেনা বাহিনীর হাবিলদার কমল জইশির হত্যাকারী রাজেশ রত্নার কঠোরতম শাস্তির দাবি জানিয়ে সরকারকে নিহত জইশির পরিবারকে এককালীন আর্থিক সাহায্য প্রদান করার দাবি জানিয়েছে।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top