News Flash

Image

ফের ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ, আটক ৫ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিএসএফকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ১৭৫ কেজি শুকনো গাজা সহ পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রবিবার ভোররাতে তাদের থানায় নিয়ে আসে পুলিশ। 

ঘটনার বিবরণে যাত্রাপুর থানার পুলিশ জানায়, রাত বারোটার দিকে তারা খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনী ১৮৯ নম্বর ব্যাটেলিয়ানের  লালটিলা বিওপির  বিএসএফদের সঙ্গে নিয়ে,  নাচনিয়া টিলার মাতামবাড়ী গ্রামের সুকান্ত পালের বাড়িতে অভিযান চালায়। 

সেই সময়ে ঐবাড়ির উঠোনে বসে বেশ কয়েকজন শুকনো গাজা প্যাকেট করার কাজ করছিলো। যদিও পুলিশের উপস্থিতি টের  পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হল সুকান্ত পাল(২৭), ভবতোষ সূত্রধর(৫৫), আবুল কাশেম(৪০), মিরজাহান মিয়া(৩৪), জয়নাল আবদিন(৩৯)। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়েছে পুলিশ। তাদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। 

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top