News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস এবং তিপ্রা মথার বৈঠক নিয়ে চিন্তিত নয় বিজেপি: রাজীব ভট্টাচার্য 
Image

কংগ্রেস এবং তিপ্রা মথার বৈঠক নিয়ে চিন্তিত নয় বিজেপি: রাজীব ভট্টাচার্য 

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: কংগ্রেস এবং তিপ্রা মথার বৈঠক নিয়ে চিন্তিত নয় বিজেপি। রবিবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, তাদের কাছে মনে হতে পারে এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে বিজেপি দল তৈরি রয়েছে। 

তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক জনকল্যান মুখী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের জনগনের জন্য একের পর এক প্রকল্প আনা হচ্ছে। দেশের জনগনের উন্নয়ন করা হচ্ছে। জনগন রয়েছে বিজেপির সঙ্গে। তাই চিন্তার কোনো কারন নেই। 

উল্লেখ্য ইতিমধ্যেই কংগ্রেস ও তিপ্রা মথার মধ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে। 

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top