কখনও কখনও ‘অধর্ম’ সর্বত্র ছড়িয়ে পড়ে, মানুষ ভাবতে শুরু করে সততার কোনও স্থান নেই : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভায় বুধবার বক্তব্য রাখার সময় আবেগাপ্লুত হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, কখনও কখনও ‘অধর্ম’ সর্বত্র ছড়িয়ে পড়ে, মানুষ ভাবতে শুরু করে সততার কোনও স্থান নেই। ‘অধর্মের জয়জয়কার’ বলে ভালো মানুষ নিজের বিশ্বাস হারিয়ে ফেলেনা। আমাদের দেশেও একই অবস্থা দেখা দিয়েছে, ‘চারিদিকে অধর্মের জয়জয়কার।”

কেজরিওয়াল এদিন বিধানসভায় দাঁড়িয়ে আরও বলেছেন, “এমতাবস্থায় ঈশ্বর মানুষকে বাধা-বিপত্তি থেকে বের করে বিশ্বাস স্থাপন করেন। মানুষ ভাবতে শুরু করেছে যে, সত্যের পথে হেঁটে কোনও লাভ নেই, যারা অন্যায় কাজে লিপ্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত তাঁরা উঠছে… যে মানুষটি দিল্লিতে সর্বোত্তম শিক্ষা ব্যবস্থার কাজ করেছেন, সেই মণীশ সিসোদিয়া এখন জেলে এবং অন্যদিকে আমাদের মেয়ে ও বোনদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য দায়ী ব্রজভূষণ শরণ সিং রাজনৈতিক ক্ষমতা উপভোগ করছেন।”