News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১৬ জন ভোটার সিপিএম দল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান
Image

১১৬ জন ভোটার সিপিএম দল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : কাঞ্চনপুরে সিপিআইএমে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। বহু পরিবার লাল দূর্গ ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে লাল দূর্গে ধ্বস নেমেছে । ১১৬ জন ভোটার লাল পতাকা ছেড়ে পদ্ম পতাকাকে বুকে টেনে নিয়েছেন। এই ঘটনায় কাঞ্চনপুরে সিপিআইএম নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

গতকাল বিকেলে কাঞ্চনপুর বাজারে সিপিআইএম কর্মী সমর্থকদের পদ্ম শিবিরে যোগদান কে কেন্দ্র করে কাঞ্চনপুর বাজারে বিজেপি দলের যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগতদের নিয়ে এদিন কাঞ্চনপুর বাজারে বিজেপির মিছিল ও পথসভা। কাঞ্চনপুর বিজেপি মন্ডল সভাপতি গৌতম রায় বিজেপি নেতা অরুন নাথ , তাপসেন্দু নাথ সহ একাধিক নেতা নবাগতদের স্বাগত জানিয়েছে। সিপিআইএম এর একাধিক ব্রাঞ্চ সদস্য সহ এক ঝাঁক কর্মী বিজেপি দলে যোগ দেওয়ায় এদিন কাঞ্চনপুর বাজারে মানুষের মুখে মুখে আলোচনার ঝড় বইছে। বিজেপি দলে নবাগত সদস্যরা কাঞ্চনপুর সিপিআইএম এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিজেপির দলীয় সূত্রে খবর নবাগতদের অভিযোগ দুর্নীতি বাজে , লুটেরা, সমাজ দ্রোহী কতিপয় ব্যক্তি সিপিআইএম পার্টি অফিসে চেয়ার দখল করে বসে আছেন। ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ কর্মীদের অভিযোগ নেতৃত্বরা গুরুত্ব দিচ্ছে না বলে তার বিজেপি দলে যোগ দিয়েছে। সিপিআইএম এর দলীয় সূত্রে খবর গরীব মানুষ যেদিকে সুবিধা পাবে সেদিকে যাবে। অতীতে ছিল, বর্তমানে চলছে ভবিষ্যতে থাকবে, এটা স্বাভাবিক।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top