News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসত ঘর

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর। শুক্রবার বেলা দশটা চল্লিশ মিনিট নাগাদ বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়ির অগ্নিকান্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা বাড়ির মালিকের।

বাড়ির মালিক স্বপন দাসের জানিয়েছেন,আজ সকালে বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে স্বপন দাসের পরিবারের লোকজন। সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে পরিবারের লোকজন । সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে।কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ওই ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পয়ত্রিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top