News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাসক দলের সংগঠনে গোষ্ঠী কোন্দল, থানার ভেতর শারীরিকভাবে নিগৃহীত অখন্ড হিন্দু সেনার প্রদেশ সভাপতি
Image

শাসক দলের সংগঠনে গোষ্ঠী কোন্দল, থানার ভেতর শারীরিকভাবে নিগৃহীত অখন্ড হিন্দু সেনার প্রদেশ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ ফেব্রুয়ারি: গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল, কদমতলা থানার ভিতরে মার খেলেন অখন্ড হিন্দু সেনার প্রদেশ সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস। এমনই অভিযোগ।

 শাসকদলের একটি সংগঠন হচ্ছে রাষ্ট্রীয় হিন্দু সেনা। এই সংগঠনের সভাপতি দায়িত্বে রয়েছেন ধর্মনগর মহকুমার উত্তর হুরুয়ার অভিনাশ কৃষ্ণ দাস। কদমতলা থানার ভেতরে এই অবিনাশ কৃষ্ণ দাসের উপর আক্রমণ চালায় অরুপ দে নামে শাসকদলের এক সমর্থক। এমনই অভিযোগ উঠেছে।

থানার কর্তব্যরত পুলিশের সামনে অভিনাশ কৃষ্ণ দাসকে অরূপ দে প্রথমে গালিগালাজ করে তারপর সজোড়ে প্রহার করে। ঘটনার বিবরনে জানা যায় দুই মাস আগে দুটি বাইকের দুর্ঘটনাকে কেন্দ্র করে কদমতলা থানা থেকে অভিনাশ কৃষ্ণ দাসকে মীমাংসা করার নাম করে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডাকা হয়। সেখানে বিবাদী পক্ষ ছাড়াও বেশ কয়েকজন শাসকদলের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন।

মীমাংসার নাম করে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে উত্তেজনা বাড়তে থাকে এবং বিবাদী অরূপ দে প্রথমে অবিনাশ কৃষ্ণ দাসকে গালিগালাজ করে তারপর তেড়ে গিয়ে চর কসায়।

কদমতলা থানার ভেতর দায়িত্বপ্রাপ্ত পুলিশের সামনে এরূপ ঘটনার পর অভিনেশবাবু জানান তিনি ভেবেছিলেন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু প্রশাসন থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা এবং দুইদিন অপেক্ষা করার পর ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় হিন্দু সেনার সমর্থকদের নিয়ে কদমতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সঠিক বিচারের জন্য ডেপুটেশন প্রদান করেন।

 রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে কদমতলা থানাকে ১২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। এদিকে অবিনাশ বাবু জানান বিবাদী শুধুমাত্র থানার ভেতরে তাকে চড় মেরেই ক্ষান্ত হয়নি থানার বাইরে এবং বাড়ির আশেপাশে গিয়েও গালিগালাজ অব্যাহত রেখে চলেছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

প্রশাসনের প্রতি আস্থা রেখে এবং সংগঠনের প্রতি বিশ্বাস রেখে অবিনাশ বাবু  এর সঠিক বিচার কাম্য করেছেন।
_______________

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top