News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ 
Image

নিজ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ ফেব্রুয়ারি:  রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। বিষয়টি খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল এক ব্যক্তি। তার নাম লিটন সাহা(৩২)। ধর্মনগরের পদ্মপুর এলাকার মধুবাড়ী রোডে ২০ নং ওয়ার্ডের বাসিন্দা লিটন পেশায় একজন রাজমিস্ত্রি।

বৃহস্পতিবার সকাল আটটার দিকেও এলাকাবাসীরা লিটনকে দেখতে পায় ঘোরাঘুরি করতে। তার কিছুক্ষণ পর তার নিজের ঘর থেকে লিটনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা যায়, লিটনের স্ত্রী তার সঙ্গে থাকে না। তবে কি কারনে লিটনের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। 

মৃতদেহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করার পরও ময়নাতদন্ত করতে অবহেলা শুরু করে। পরবর্তী সময় মৃতের সঙ্গে আসা পরিজনেরা এম এস এর সাথে দেখা করে কাকুতি মিনতি করার পর এম এস এর নির্দেশে মৃতদেহ ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। 

Releated Posts

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top