News Flash

Image

এক মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: এক ভাড়াবাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। রাজধানীর গ্র‍্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং ফরেনসিক টিম। ওই মহিলাকে খুন করা হয়েছে, বলে অভিযোগ মৃতার পরিবারের সদ্যসদের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতলে পাঠিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে।

মৃতার জনৈক পরিবারের সদ্যস জানিয়েছেন, গত তিন মাস ধরে গ্র‍্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন শিপ্রা বিশ্বাস(৪০) ও তাঁর স্বামী মাধব শীল। গত কিছুদিন ধরে শিপ্রা বিশ্বাসের উপর শারীরিক নির্যাতন করত তাঁর স্বামী। আজ সকালে বাড়ির মালিক তাঁকে ডাক দিলেও সাড়া পাননি। পরবর্তী সময়ে ঘরে ঢুকে বিছানায় শিপ্রা বিশ্বাসের দেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে থানায় খবর পাঠিয়েছেন।

তাঁদের অভিযোগ, শিপ্রা বিশ্বাসকে খুন করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে স্বামী। কারণ, দিনরাত স্বামী মাধব শীল তাঁর ওপর নির্যাতন করতেন। গতকালও তাঁর ওপর নির্যাতন করেছিল।

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top