News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পদ্মবিল গ্রাম পঞ্চায়েতে মহিলা বান্ধব কর্মসূচি অনুষ্ঠিত 
Image

পদ্মবিল গ্রাম পঞ্চায়েতে মহিলা বান্ধব কর্মসূচি অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ ফেব্রুয়ারি: সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতে মহিলা বান্ধব কর্মসূচি। খোয়াই মহকুমার খোয়াই ব্লকের অধীন একমাত্র মহিলা বান্ধব পঞ্চায়েত। সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েতের অফিস প্রাঙ্গনে মহিলা সভা, বাল সভা ও গ্রাম সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। তাছাড়া খোয়াই ব্লকের অতিরিক্ত বিডিও নেপাল নাথ,পঞ্চায়েত খোয়াই সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, সমাজসেবী বিজয় দেবনাথ সহ অন্যান্য উপস্থিত ছিলেন। 

এদিনের এই সভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে বলেন,কেন্দ্রীয় প্রকল্পে যেগুলি মহিলা পরিচালিত এনজিও ও স্ব সহায়ক দল রয়েছে এবং মহিলা স্বশক্তিকরণের জন্য দেশের প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কাজ গুলি করেছেন সেগুলিকে আরো উন্নততর করা অর্থাৎ মহিলাদের আয় সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন।ত্রিপুরাতেও টিআরএলএম -র মাধ্যমে স্ব-সহায়ক দলগুলি ভালো কাজ করছে। স্ব-সহায়ক দলগুলির সদস্যাদের বিভিন্ন স্কিমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। 

তাদের মাধ্যমেই প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শক্তি বন্দন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে গ্রামের স্বচ্ছতা সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহ গ্রাম পঞ্চায়েত এলাকায় সমাজের ভালো কাজ করার জন্য সাত জন মহিলা ও দুইজন পুরুষকে সম্বর্ধনা দেওয়া হয়।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top