News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য কমিটির অনুমোদন, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই লোকসভা নির্বাচনে লড়াই সিপিএমের
Image

রাজ্য কমিটির অনুমোদন, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই লোকসভা নির্বাচনে লড়াই সিপিএমের

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : আজ সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, সামনেই লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে কোনোভাবেই বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তাই বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে ফের হাত মেলাতে চাইছে সিপিআইএম। ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কংগ্রেস এখনো এই বিষয়ে কিছুই জানায়নি। তিনি বলেন বিরোধী ভোট যেন ভাগ না হয় তাই বিরোধী শক্তিকে একজোট হয়ে নির্বাচনে লড়াই করা খুবই জরুরি। তবে কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।

তিনি এদিন সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য কমিটির বৈঠকে রাজ্যের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন রাম মন্দির প্রতিষ্ঠার আনন্দে উল্লাসে মেতে উঠে বিজেপি দল তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। এদিকে তিপ্রা মথার বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, তিপ্রা মথা রাজ্যের প্রধান বিরোধী দল হলেও তারা কাজের কাজ কিছুই করতে পারছে না। বিজেপির সঙ্গে এক গোপন সম্পর্কে জড়িত তিপ্রা মথা। তিনি বলেন, টিআইএসএফ- এর ডাকা বনধ নিয়ে বিজেপি রাজনৈতিকভাবে কিছুই বলেনি। তিপ্রা মথা যে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবী করছে তারও কোনো ভিত্তি নেই বলে এদিন স্পষ্ট জানিয়েছেন তিনি। এছাড়াও এদিন সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top