News Flash

  • Home
  • দিনের খবর
  • অসুস্থতা নিয়েই সভায় এসেছেন, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

অসুস্থতা নিয়েই সভায় এসেছেন, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

হাওড়া, ৭ ফেব্রুয়ারি, (হি.স.): আবহাওয়ার বদল হচ্ছে। এই মরশুমে বাংলায় জ্বরজারি একটু বাড়ে। চিকিৎসকরা তাই বলেন, ওয়েদার চেঞ্জের সময়ে সাবধানে থাকতে। বুধবার হাওড়ার প্রশাসনিক সভায় এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “এই যে এখন আপনাদের সামনে কথা বলছি, গায়ে ১০১ টেম্পারেচর। টানা ৪৮ ঘণ্টা ধর্না দিয়ে কাশিটাও বেড়েছে”। শুক্রবার দুপুর থেকে রেড রোডে ধর্না মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে সেখানে তাঁবুতে ছিলেন। এমনিতে রেড রোডের দিকে গাছপালা বেশি। রাতে ঠান্ডাও শহরের অন্যপ্রান্তের তুলনায় বেশি। বাতাসে আর্দ্রতাও ছিল। তা থেকে ঠান্ডা লেগেছে।

মুখ্যমন্ত্রীর যে কাশি বেড়েছে, গলায় ব্যাথা তা গত সোমবারই অনুমান করেন মন্ত্রিসভায় তাঁর সতীর্থরা। ঠান্ডাটা প্রায় চলে গেলেও সেদিন গলায় একটি সাদা চাদর জড়িয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। চোখ, মুখ ছিল বেশ ফোলা ফোলা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি একবার কথা দিয়ে দিলে প্রোগ্রাম বাতিল করিনা। কাল আবার বাজেট আছে”।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top