News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়িতে অনুপস্থিতির সুযোগে নিশিকুটুম্বের হাত সাফাই, সর্বস্ব খোয়ালেন বৃদ্ধা
Image

বাড়িতে অনুপস্থিতির সুযোগে নিশিকুটুম্বের হাত সাফাই, সর্বস্ব খোয়ালেন বৃদ্ধা

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে হাত সাফাই করল নিশিকুটুম্বের দল। দু:সাহসিক ওই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গিয়েছে স্বামীর শ্রদ্ধানুষ্ঠানে গিয়ে সর্বস্ব হারিয়েছেন বিশালগড়ের রাউতখলা এলাকার বাসিন্দা কল্পনা দেবী। বাড়িতে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ সহ স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে। আজ সকালে তিনি বাড়িতে ফিরে চুরির ঘটনাটি টের পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বিশালগড় থানায় জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়টি পর্যবেক্ষণ করেছে এবং মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। 

Releated Posts

সোনামুড়ায় পুলিশের টহল অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩৬.৫০ লক্ষ টাকা

সোনামুড়া, ৭ অক্টোবর:  সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে নিয়মিত টহলদারি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ।…

ByByReshmi Debnath Oct 7, 2026

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি দ্রুত গ্রহণের আহ্বান ভারতের, পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে ধরলেন বিপ্লব

রাষ্ট্রসঙ্ঘ, ৭ অক্টোবর (আইএএনএস): আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রস্তাবিত ‘কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম’ (সিসিআইটি) দ্রুত গ্রহণের আহ্বান জানাল…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026
Scroll to Top