কলকাতা, ৬ ফেব্রুয়ারি, (হি.স.): “চোরেরা ওখানে কালো পোশাক পড়ে, হাঁড়ি-কলসি নিয়ে ভূত সেজে তিন দিন ধরে ধরণা দিয়েছেন”। মঙ্গলবার এই ভাষাতেই তৃণমূলের ধরণাকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরণা চলছে। এদিন দেখা যায় শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা কালো রঙের শাড়ি পরে ধর্ণায় বসেছেন। শুভেন্দুবাবু সেই ধর্ণা মঞ্চের উদ্দেশে এই মন্তব্য করেন। শশী পাঁজা ও ধর্ণার বিরুদ্ধে বিরোধী দলনেতার এহেন মন্তব্য তীব্র নারী বিদ্বেষী বলে সমালোচনা করছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, শশী পাঁজা তার মানে ঠিক কথাই বলেছেন। শুভেন্দু যেভাবে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, তাতেই প্রমাণিত যে বিজেপির নির্দেশমতো কাজ করছে ইডি-সিবিআই।
2024-02-06

