সাতচাঁদ দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ে সাতদিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের উদ্বোধন

সাব্রুম, ৩০ জানুয়ারি: নেশামুক্ত সমাজ গঠনে ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহনের আহ্বান জানিয়ে  সাব্রুম মহকুমার সাতচাঁদ দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ে সাতদিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের উদ্বোধন করলেন বিধায়ক মাইলাফ্রু মগ।

এদিনের এনএসএস শিবিরে বিধায়ক,নেশামুক্ত সমাজ গঠনের উপর বেশ গুরুত্ব দেন। এছাড়াও এদিনের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান মানিক ভৌমিক,তিনি সমাজসেবামূলক কাজে ছাত্রছাত্রীদের অংশ গ্রহণ সহ সুন্দর সমাজ গঠনে ছাত্র ছাত্রী দের অংশ নেওয়ার আহ্বান জানান এছাড়াও উপস্থিত ছিলেন কালাপানিয়া পঞ্চায়েতের প্রধান মানিক রায় সমাজসেবী বিপুল ভৌমিক প্রমুখ। 

এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন এনএসএসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অজিৎ শীল সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক জনতা পতি ত্রিপুরা। এই শিবিরের অঙ্গ হিসেবে সাফাই অভিযান,বাল্যবিবাহ রোধ,প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হবে।