News Flash

  • Home
  • দিনের খবর
  • ভালো কাজ যাঁরা করেন, কংগ্রেস সর্বদা তাঁদের উৎসাহিত করে : মল্লিকার্জুন খাড়গে
Image

ভালো কাজ যাঁরা করেন, কংগ্রেস সর্বদা তাঁদের উৎসাহিত করে : মল্লিকার্জুন খাড়গে

ভুবনেশ্বর, ২৯ জানুয়ারি (হি.স.): “ভালো কাজ যাঁরা করেন, কংগ্রেস সর্বদা তাঁদের উৎসাহিত করে।” ওডিশার ভুবনেশ্বরে জোর দিয়ে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, “৮২ বছর বয়সে আমাকে কংগ্রেস সভাপতি করা হয়েছে। আমার বয়স যখন ২৯ বছর ছিল, তখন আমাকে বিধায়ক করা হয়েছিল। এটাই কংগ্রেসের অবদান। যাঁরা ভালো কাজ করেন, কংগ্রেস সবসময় তাঁদের উৎসাহিত করে।”

সোমবার ওডিশার ভুবনেশ্বরে ‘ওয়ার্কার্স কনভেনশন-এ ভাষণ দেওয়ার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব করে নবীন পট্টনায়েক কী পেয়েছেন? ডাবল ইঞ্জিন অনেক সময় ব্যর্থ হয়। যখন ডাবল ইঞ্জিন ঠিকমতো কাজ করে না, প্রথম ইঞ্জিনটিও ব্যর্থ হয়।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “ওডিশাকে ভগবান জগন্নাথের পবিত্র ভূমি বলে মনে করা হয়। পণ্ডিত জওহরলাল নেহরুজি এখানে ১৯৬৪ সালে নিজের জীবনের শেষ কংগ্রেস অধিবেশন করেছিলেন। পন্ডিত নেহরুজি এবং বিজু পট্টনায়কজি খুব ভালো বন্ধু ছিলেন। তিনি নেহরুজির আদর্শে বিশ্বাস করতেন। কিন্তু এখনকার পট্টনায়ক বিজেপির আদর্শে বিশ্বাসী।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top