News Flash

Image

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪  

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ জানুয়ারি: কীর্তনতলী এলাকায় জাতীয় সড়কে দুটি বাইকের মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় চারজন। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ওরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায় যে ঊনকোটির দিক থেকে পাখিরবাদা এলাকার চার যুবক দুটি বাইকে করে কৈলাসহরের উদ্দেশ্যে আসছিল। একটি বাইকে দুজন করেছিল। কীর্তন থলি এলাকায় আসতেই ঘটে বিপত্তি । জাতীয় সড়কের উপর একটি বাইক আরেকটি বাইককে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ঘটে। দুটি বাইক থেকে ছিটকে পড়ে যায় চার যুবক রাস্তার মধ্যে। রক্তে ভেসে যায় গোটা রাস্তা। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায় প্রথমে দুই যুবককে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাড়ির মাধ্যমে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় । পরবর্তীতে খবর পাঠানো হয় কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়।

অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে আরও দুই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। ওই চার যুবকের নাম হল বিশাল দেব, সুজিত দাস, অমৃত দেব ও সুব্রত দেব। এই চার যুবকের মধ্যে বিশাল দেব ও অমৃত দেবের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ছুটে যায় কৈলাসহর থানার এসআই এর নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। উক্ত ঘটনা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা।

Releated Posts

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলা রেলস্টেশনে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কলকাতা থেকে দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে কলকাতা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 18, 2026

প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ নিয়ে প্রদেশ কংগ্রেসের তীব্র সমালোচনা

আগরতলা, ১৮ আগস্ট: ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top