নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

পাটনা, ২৮ জানুয়ারি (হি. স.) : পঞ্চমবার জোট বদলে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। রবিবার সকালে আরজেডি-র সঙ্গ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। বিকেলেই বিজেপির সমর্থনে আবার বিহারের মসনদে বসলেন নীতীশ। রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। এবারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শপথ নেওয়ার সময় রাজভবনে শোনা যায় মোদি মোদি স্লোগানও।

নীতীশ কুমার-মুখ্যমন্ত্রী

সম্রাট চৌধুরী-উপ-মুখ্যমন্ত্রী

বিজয় কুমার সিনহা-উপ-মুখ্যমন্ত্রী

প্রেম কুমার (বিজেপি)-মন্ত্রী

বিজয় কুমার চৌধুরী (জেডিইউ)- মন্ত্রী

বিজেন্দ্র যাদব (জেডিইউ)- মন্ত্রী

শ্রাবণ কুমার (জেডিইউ)- মন্ত্রী

সন্তোষ মাঝি (হিন্দুস্তানি আওয়াম মোর্চা)-মন্ত্রী

সুমিত কুমার সিং (নির্দল)- মন্ত্রী

বিধানসভায় ক্ষমতাসীন দলের গণিত-

বিজেপি- ৭৮, জেডিইউ- ৪৫, হিন্দুস্তানি আওয়াম মোর্চা- ০৪, নির্দলীয়- ০১।

মোট সমর্থন ১২৮ জন সদস্যের ।