News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আরএসএস মদতপুষ্ট বিজেপি পরিচালিত সরকারের আমলে দেশের সংবিধান আজ বিভিন্ন দিক থেকে আক্রান্ত: মানিক সরকার
Image

আরএসএস মদতপুষ্ট বিজেপি পরিচালিত সরকারের আমলে দেশের সংবিধান আজ বিভিন্ন দিক থেকে আক্রান্ত: মানিক সরকার

আগরতলা, ২৬ জানুয়ারি: আরএসএস মদতপুষ্ট বিজেপি পরিচালিত সরকারের আমলে দেশের সংবিধান আজ বিভিন্ন দিক থেকে আক্রান্ত। দেশবাসীর বিভ্রান্তির সুযোগ নিয়ে  বিজেপি সরকার আজ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। ধর্মের নামে মানুষকে বিভক্ত করে দেশকে তথাকথিত হিন্দুরাষ্ট্র হিসেবে গড়তে চাইছে বিজেপি। আজ ৭৫তম সাধারণতন্ত্র দিবসে বিজেপি সরকারের বিরুদ্ধে এভাবেই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

আজ সকালে সিপিএম রাজ্য দপ্তরে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়েছে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং দলীয় পতাকা উত্তোলন করলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।

এদিন মানিক সরকার বলেন, দেশে সংবিধান ১৯৪৯ সালে ২৬ নভেম্বর গৃহিত হয়েছিল। বিগতদিনে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সহযোগিতা করার জন্য চাটুকারিতা করেছিল আরএসএস।

তাঁর কথায়, আরএসএস-র এক মাত্র লক্ষ্য ছিল মৌলবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতে সংবিধান তৈরী হোক। কিন্তু অতীতের পরিস্থিতি ছিল ভিন্ন। আরএসএস এবং তার সেনারা ছিল বিচ্ছিন্ন।

এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকার দেশের সংবিধানকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করছে। সংবিধান আক্রমণ মানে গণতান্ত্রিক আক্রমন, নাগরিকত্ব আক্রমন। বিজেপি সরকারের মধ্যে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি লোকায়িত আছে।  এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণকে একজোটে এগিয়ে আসতে হবে।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top