News Flash

Image

গরফা ফ্ল্যাটে মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): বুধবার সকালে গরফা থানা এলাকার নর্থ পূর্বাচল রোডের একটি ফ্ল্যাটের একতলা থেকে অচৈতন্য অবস্থায় পুলিশকর্মীরা উদ্ধার করেন এক মহিলাকে। এরপর এই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মহিলা এক যুবকের সঙ্গে গরফার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রের খবর, এই মহিলার নাম মমতাজ বিবি। বয়স ৩৮ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। সূত্রের খবর, এদিন সকালে বাড়িওয়ালা অনেক ডাকাডাকি করেও মমতাজের সাড়া পাননি। এরপর বাড়িওয়ালা সাড়া না পেয়ে ঘরের ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে আছেন মমতাজ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ওই মহিলার সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন, নাকি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে সেটাই খতিয়ে দেখছেন গরফা থানার পুলিশ আধিকারিকেরা।

Releated Posts

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top