News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামলালার দর্শনে ভিড় উপচে পড়ছে অযোধ্যায়, তৎপর পুলিশ ও প্রশাসন
Image

রামলালার দর্শনে ভিড় উপচে পড়ছে অযোধ্যায়, তৎপর পুলিশ ও প্রশাসন

অযোধ্যা, ২৪ জানুয়ারি (হি.স.): শ্রী রামমন্দির ও রামলালার দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ছে রামনগরী অযোধ্যায়। রামলালাকে দেখতে দূরদূরান্ত থেকে এখন অযোধ্যায় আসছেন ভক্তরা, ভক্তদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ ও প্রশাসন। তবে, ভক্তদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সে জন্য পুলিশ ও প্রশাসন তৎপর রয়েছে।

রামলালার প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় দিন, বুধবার ভোর থেকেই রামপথে ভিড় বাড়তে থাকে ভক্তদের। অযোধ্যা রেঞ্জের আইজি প্রবীণ কুমার বলেছেন, “ভিড় অবিরাম, তবে প্রস্তুতি সম্পূর্ণ। আমরা বৃদ্ধ এবং দিব্যাংদের দুই সপ্তাহ পরে নিজেদের সফরের সময়সূচী করার জন্য আবেদন করছি।” র‍্যাফ ডেপুটি কমান্ড্যান্ট অরুণ কুমার তিওয়ারি বলেছেন, “ভক্তরা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন, আমরা তা নিশ্চিত করব। প্রায় এক হাজার জওয়ানকে মন্দিরের ভিতরে এবং বাইরে মোতায়েন করা হয়েছে৷ এই মোতায়েন আগামী কয়েকদিন বজায় থাকবে৷”

প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় দিনে অযোধ্যা রাম মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের আগমনের প্রেক্ষিতে উত্তর প্রদেশের মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদ এবং ডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার মন্দিরের ‘গর্ভগৃহ’-এর ভিতরে উপস্থিত রয়েছেন। ভক্তদের সুশৃঙ্খল গতিবিধি পর্যবেক্ষণ করছেন তাঁরা। ডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছেন, “প্রচুর সংখ্যক ভক্ত এখানে জড়ো হয়েছেন। মানুষের ইতিবাচক সাড়া মিলছে।”

Releated Posts

বেসামরিক বিমান চলাচলে সহযোগিতা জোরদারে ভারত-বাংলাদেশ বৈঠক

ঢাকা, ৯ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা…

ByByReshmi Debnath Apr 9, 2026

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top