News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাহুল গান্ধী সহ অন্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে রুজুকৃত মামলা সিআইডিকে হস্তান্তর আসাম পুলিশের
Image

রাহুল গান্ধী সহ অন্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে রুজুকৃত মামলা সিআইডিকে হস্তান্তর আসাম পুলিশের

গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : নির্দেশিকা লঙ্ঘন, সহিংসতা, উসকানি, সরকারি কর্মচারীদের কাজে বিঘ্ন ঘঠানো এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগে রাহুল গান্ধী সহ অন্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে রুজুকৃত মামলা সিআইডিকে হস্তান্তর করেছে আসাম পুলিশ।

আজ বুধবার এ কথা জানিয়েছেন খোদ অসমের পুলিশ-প্রধান (ডিআইজি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানিয়ে জিপি সিং লিখেছেন, বশিষ্ঠ থানায় ভারতীয় ফৌজদারি আইনের ১২০(বি) / ১৪৩ / ১৪৭ / ১৮৮ / ২৮৩ / ৩৫৩ (সরকারি কর্মচারীর উপর হামলা) / ৩৩২ (ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মচারীকে কাজে বিঘ্ন ঘটানো) / ৩৩৩ (সরকারি কর্মচারীকে কর্তব্য থেকে বিরত রাখতে স্বেচ্ছায় গুরুতর আঘাত করা) / ৪২৭ এবং পিডিপিপি-র অধীন আর/ডব্লিউ-এর ৩ ধারায় ৫৫/২৪ নম্বরে রুজুকৃত মামলা আজ সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি গুয়াহাটিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের রোড ইভেন্টের সময় প্রশাসনিক আইন লঙ্ঘন সম্পর্কিত মামলাটি এডিজিপির নেতৃত্বে গঠিত এসআইটির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিআইডি আসামের কাছে স্থানান্তর করা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত পথ পরিবর্তনের চেষ্টা, পুলিশের ব্যারিকেড ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগে মঙ্গলবার রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে গুয়াহাটির বশিষ্ঠ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুল গান্ধীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে গতকাল তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন আসামের পুলিশ-প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।

প্রসঙ্গত, পূৰ্ব নিৰ্ধারিত সূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার মেঘালয় থেকে অসমে প্রবেশ করেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। নিৰ্বিঘ্নে জোড়াবাট, নয়মাইল এলাকা অতিক্ৰম করে খানাপাড়া তেমাথায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত জাতীয় সড়ক ছেড়ে আচমকা গুয়াহাটি শহরে প্রবেশের চেষ্টা করেন কংগ্রেসের কর্মীরা। তাঁরা পুলিশের ব্যারিকেডে ভাঙচুর করে টপকে শহরে প্রবেশ করতে যান। তখন পুলিশের সঙ্গে বেশ ধাক্কাধাক্কি হয়। সামান্য দূর থেকে গোটা দৃশ্য উপভোগ করছিলেন যাত্রার হোতা রাহুল। এক সময় পুলিশের দিকে তেড়েফুঁড়ে যেতে থাকেন কংগ্রেস কর্মীরা। তখন তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ।

এ ঘটনার পর রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ডিজিপিকে নির্দেশ দেন, এ ধরনের কার্যকলাপ অসমিয়া সংস্কৃতির অংশ নয়। আমরা একটি শান্তিপূর্ণ রাজ্যে বসবাস করি। এদিনের সমগ্র ঘটনাকে ‘নকশালবাদী কার্যকলাপ’ বলে চিহ্নিত করে ভিড়কে উসকানি দেওয়ার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য ডিজিপিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিলম্ব করেননি ডিজিপি। কিছুক্ষণের মধ্যেই তিনি এক্স হ্যান্ডলে জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে যাথাযথ কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, রাহুল গান্ধী যে জমায়েতকে উসকে দিচ্ছেন, প্রমাণ হিসেবে তার ফুটেজ সামাজিক মাধ্যমে পোস্ট করতেও ডিজিপিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top