আগরতলা, ২৩ জানুয়ারি: নিত্যদিন অভিনব পদ্ধতি অবলম্বন করে গাঁজা পাচার করছে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আটটা নাগাদ ধর্মনগর রেল স্টেশনের পার্সেল রুমের ভেতর তিনটি ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেমের ভেতর থেকে কুড়ি লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করে সক্ষম হয়েছে পুলিশ।
উত্তর জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানায় খবর আসে পার্সেল রুমের মাধ্যমে অভিনব কায়দায় গাঁজা পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেমের ভেতর থেকে ৬১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

