আইভরিকোস্ট, ২৩ জানুয়ারি (হি.স.) : আফ্রিকান নেশনস কাপে চমকে দিল ইকুয়াটোরিয়াল গিনি। চলতি আসরের আয়োজক আইভরিকোস্টকে ৪-০ গোলে হারিয়ে অঘটন ঘটালো তারা। শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে দলটি। আর এই হারে স্বাগতিক আইভরিকোস্ট বিদায়ের পথে। আইভরিকোস্টের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ পেছনে গিনি।
আইভরিকোস্টকে চমকে দেওয়া ইকুয়াটোরিয়াল গিনির খেলোয়াড়েদের ১৭ জনেরই জন্ম স্পেনে। এই টুর্নামেন্টে এর আগে গিনি তিনবার অংশগ্রহণ করেছে। এর মধ্যে একবার সেমিফাইনাল ও দুবার কোয়ার্টার ফাইনালে খেলেছে তারা। আফ্রিকার নেশনস কাপে এমন ইতিহাস থাকার পর এই টুর্নামেন্টে ইকুয়াটোরিয়াল গিনিকে কেউ পাত্তাই দেয়নি।

