News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসমের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকদের
Image

অসমের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকদের

আগরতলা, ২২ জানুয়ারি: ভারত জোড়ো ন্যায় যাত্রায় আসাম রাজ্যে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আসাম কংগ্রেস সভাপতি উপর আক্রমণের অভিযোগ তুলে সোমবার রাস্তায় নামল প্রদেশ কংগ্রেস। আসামের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানী পোস্ট অফিস চৌমুহনী এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী সমর্থকরা।

বিক্ষোভস্থল থেকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশবাসীকে নিয়ে রাহুল গান্ধী যখন ভারত জুড়ো ন্যায় যাত্রা করছে এবং এর যাত্রায় মানুষ রাহুল গান্ধীকে সমর্থন করছে, তখন বিজেপি সরকার ভীত সন্ত্রস্ত হয়ে রাহুল গান্ধীর কনভয়ের উপর রবিবার আক্রমণ করেছে। 

বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাকে রক্তাক্ত করে নিগৃহীত করেছেন।এর প্রতিবাদে কংগ্রেস দল বিক্ষোভ সমাবেশ সংগঠিত হচ্ছে বলে জানান তিনি। আরো বলেন, অবিলম্বে যদি বিজেপি নেতৃত্বাধীন সরকার এ ধরনের আক্রমণ বন্ধ না করে তাহলে কংগ্রেস বসে থাকবে না। এর বিরুদ্ধে কংগ্রেস রাস্তায় নামবে। একইভাবে ত্রিপুরায়ও রাস্তায় নামবে কংগ্রেস।

 পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মার বর্বরচিত আক্রমণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় কংগ্রেস। এ ধরনের অন্যায়, অবিচারের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top