News Flash

  • Home
  • প্রধান খবর
  • হনুমান গর্হি মন্দিরে পুজো দিলেন অনুপম, বললেন অযোধ্যার বাতাবরণ খুবই মনোরম
Image

হনুমান গর্হি মন্দিরে পুজো দিলেন অনুপম, বললেন অযোধ্যার বাতাবরণ খুবই মনোরম

অযোধ্যা, ২২ জানুয়ারি (হি.স.): অযোধ্যার হনুমান গর্হি মন্দিরে পুজো দিলেন অভিনেতা অনুপম খের। সোমবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় পবনপুত্র হনুমানের পূজার্চনা করেছেন অভিনেতা অনুপম খের। হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর অনুপম বলেছেন, “ভগবান রামের কাছে যাওয়ার আগে, ভগবান হনুমানের দর্শন করা খুবই গুরুত্বপূর্ণ। অযোধ্যার বাতাবরণ খুবই মনোরম। সর্বত্র বাতাসে জয় শ্রী রাম স্লোগান, আবার এসেছে দীপাবলি, এটাই আসল দীপাবলি।”

অভিনেতা অনুপম খের আরও বলেছেন, “আজ আমি লক্ষ লক্ষ কাশ্মীরি হিন্দুদের প্রতিনিধিত্ব করছি, যাদের নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আজ ভগবান রাম নিজের বাড়িতে ফিরে আসছেন এবং আমি আশা করি আমরাও শীঘ্রই ফিরে আসব। আমি হনুমান গর্হিও গিয়েছিলাম, সারা বিশ্বের মানুষ এই দিনটি উদযাপন করছে। আজ দীপাবলি এবং এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, আরও অনেক কিছু।” অনুপম আরও বলেন, “ঐতিহাসিক ! বিস্ময়কর! হিন্দু ধর্মের এমন পরিবেশ আগে কখনও দেখিনি। এটি দীপাবলির চেয়েও বড়। এটাই আসল দীপাবলি…মর্যাদা পুরুষোত্তম রাম মঙ্গল এবং ত্যাগের বোধের প্রতীক। সেই অনুভূতিগুলি এখানে দেখা যাচ্ছে।”

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top