নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের নাসিকে ২৭তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন হল । শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যুব উৎসবের উদ্বোধন করেন ।
প্রতি বছর ১২ থেকে ১৬ জানুয়ারি জাতীয় যুব উৎসব অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। এ বছর মহারাষ্ট্র উৎসবের আয়োজন করছে। এবারের যুব উৎসবের থিম ‘উন্নত ভারত@ ২০৪৭: যুবকদের জন্য, যুবকদের দ্বারা’। আজ মহারাষ্ট্রের নাসিকে ২৭তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।
এর আগে একটি রোড শোও করেন প্রধানমন্ত্রী মোদী। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস এবং অজিত পাওয়ারও উপস্থিত ছিলেন। এরপর নাসিকের গোদাবরী নদীর তীরে অবস্থিত রামকুণ্ডে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী ।

