News Flash

Image

মঠ থেকে উদ্ধার এক বধূর দেহ, ধৃত মহারাজ-সহ ৩

উত্তর ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি.স.) : মঠ থেকে উদ্ধার হল এক বধূর দেহ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এঁরা হলেন মঠের মহারাজ কমলকৃষ্ণ মণ্ডল ও তাঁর এক শিষ্য ও এক শিষ্যা। বুধবার রাতে মঠের কর্মীরা ওই মহিলাকে একটি কামরায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁরাই পুলিশ খবর দেয়।

মহারাজের বিরুদ্ধে মহিলাকে ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে বসিরহাটের স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

মৃতার পরিবারের দাবি, পরিকল্পনা করে ওই মহারাজ মহিলাকে খুন করেছে। বুধবারই মহিলা মঠে গিয়েছিলেন। সেখানে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন মহারাজই। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মানস গাইনের অভিযোগ, মহারাজ মঠের জমি আত্মসাৎ করেছেন। অর্থ তছরুপ করেছেন। একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত।

ওই পঞ্চায়েত সদস্য বলেন, ”মঠ মহারাজ একজন ‘সমাজবিরোধী’। এর আগেও তাঁর বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। এক মরণাপন্ন মহিলাকে ভুল বুঝিয়ে তাঁর সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়া অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।”

মানসবাবুর অনুমান, মৃতা প্রচুর সম্পত্তি মালিক হওয়ায় তাঁর কাছ থেকেও সম্পত্তির হাতানোর চেষ্টা করেছিলেন মহারাজ। কিন্তু মহারাজের ভণ্ডামি মহিলার সামনে চলে আসাতে তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে মহিলা মঠে এসেছিলেন। সেখানে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। ধৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top