News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানায় লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি, সামান্য আহত ৫ জন যাত্রী
Image

তেলেঙ্গানায় লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি, সামান্য আহত ৫ জন যাত্রী

হায়দরাবাদ, ১০ জানুয়ারি (হি.স.): তেলেঙ্গানার নামপল্লী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি। চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। ট্রেনটি যখন লাইনচ্যুত হয়ে যায়, তখন ওই ৫ জন গেটের ধারে দাঁড়িয়েছিলেন, তাতেই ৫ জন সামান্য আহত হয়েছেন। বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে।

দক্ষিণ-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) রাকেশ বলেছেন, বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ নামপল্লী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি। এই রেল স্টেশনটি একটি টার্মিনাল স্টেশন, যেখানে ট্রেনের যাত্রার সমাপ্তি হয়। ট্রেনটি আগেই থামানো উচিত ছিল, কিন্তু কিছুটা এগিয়ে যায়। এই ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা প্রায় ৫ জন সামান্য আহত হয়েছেন। তাঁদের রেলওয়ে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top