News Flash

  • Home
  • খেলা
  • কমল কাপ : দাস মেডিকেল মা ত্রিপুরেশ্বরী জয়ী
Image

কমল কাপ : দাস মেডিকেল মা ত্রিপুরেশ্বরী জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। ১০ দিনে পা রাখলো এবারকার কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট।আজও দুটো ম্যাচ হয়েছে। শহর দক্ষিণের আমতলীতে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে।   বিশাল অঙ্কের প্রাইজ মানির ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলছে। টুর্নামেন্টের ১০ম দিনে আজও দুই বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ন’টায় প্রথম খেলায় মা ত্রিপুরেশ্বরী ৫ উইকেটে জয়ী হয়েছে। হারিয়েছে শান্তি সংঘ ক্লাবকে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে শান্তি সংঘ ক্লাব নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করলে জবাবে মা ত্রিপুরেশ্বরী টিম ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে পাংকু ম্যাচের সেরা হয়েছে। বেলা একটায় দ্বিতীয় ম্যাচে দাস মেডিকেল ৬৮ রানের বড় ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে আদর্শ প্লে সেন্টার কে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দাস মেডিকেল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করলে জবাবে আদর্শ প্লে সেন্টার ৭৪ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে রাণা ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছে। দিনের খেলা সকাল ৯ টায়   রেড ব্রোকার্স বনাম চাইনা মহল একাদশ। বেলা একটায় বিইউসসি বনাম নো সিলেক্ট।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top