News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী নেতৃত্বে ভারতীয় অটোমোবাইল বাজার প্রসারিত হয়েছে : তোশিহিরো সুজুকি
Image

প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী নেতৃত্বে ভারতীয় অটোমোবাইল বাজার প্রসারিত হয়েছে : তোশিহিরো সুজুকি

গান্ধীনগর, ১০ জানুয়ারি (হি.স.): বিগত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্ব এবং অবিরাম সমর্থনে ভারতীয় অটোমোবাইল বাজার ক্রমশ প্রসারিত হচ্ছে। বললেন সুজুকি মোটরস-এর প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকি। বুধবার সকালে গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দির সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ সুজুকি মোটরস-এর প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকি বলেছেন, “এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিত।” তোশিহিরো সুজুকি বলেছেন, বিগত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্ব এবং অবিরাম সমর্থনে ভারতীয় অটোমোবাইল বাজার ক্রমশ প্রসারিত হচ্ছে। ফলস্বরূপ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার হয়ে উঠেছে। সুজুকি ভারতেও উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।”

তোশিহিরো সুজুকি আরও বলেছেন, “সুজুকি গ্রুপের প্রথম ব্যাটারি ইলেকট্রিক গাড়ি এই বছরের শেষ নাগাদ সুজুকি মোটর গুজরাট থেকে আনা হবে। আমরা এই মডেলটি শুধুমাত্র ভারতে বিক্রি করার পরিকল্পনা করছি না, জাপান এবং ইউরোপীয় দেশগুলিতেও রফতানি করা হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে আমাদের ব্যাটারি ইলেকট্রিক গাড়ি উৎপাদন প্রসারিত করতে, সুজুকি গ্রুপ সুজুকি মোটর গুজরাটে একটি নতুন চতুর্থ উৎপাদন লাইন যোগ করতে ৩,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে যা প্রতি বছর ২.৫ লক্ষ ইউনিট উৎপাদন করতে পারে। এটি সুজুকি মোটর গুজরাটের বার্ষিক উৎপাদন ক্ষমতা বর্তমান ৭.৫ লক্ষ থেকে ১ মিলিয়ন ইউনিটে বৃদ্ধি পাবে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top