News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে শিশু-সহ মৃত ৩, আহত ৪
Image

ঝাড়খণ্ডে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে শিশু-সহ মৃত ৩, আহত ৪

রামগড়, ১০ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে বুধবার এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একটি দু’বছরের শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪। বুধবার সকালে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাজরাপ্পা চিতারপুরের কাছে জাতীয় সড়ক ২৩-এ ভোররাত সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ১০ জন যাত্রী নিয়ে আসছিল, আচমকাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

রাজরাপ্পা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুমার নায়েক জানিয়েছেন, এক মহিলা ও তাঁর দু’বছর বয়সি শিশু পুত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য একজনকে রাঁচির আরআইএমএস-এ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। নায়েক আরও জানিয়েছেন, আহত ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, গাড়ির যাত্রীরা রামগড়ের চেতার গ্রাম থেকে গিরিডিহ জেলার পরশনাথ পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন। ভোররাতে কুয়াশার কারণে দৃশমানতা কমে যাওয়ায় গাড়িটি ট্রাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top