News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়নগরে এবার খোলা হবে মোয়ার হাব, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

জয়নগরে এবার খোলা হবে মোয়ার হাব, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দক্ষিণ ২৪ পরগণা, ৯ জানুয়ারি (হি.স.): জয়নগরে এবার খোলা হবে মোয়ার হাব। প্রশাসনিক সভা থেকে ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জয়নগরের মোয়া এবং সুন্দরবনের মধুর জিআই প্রাপ্তির জন্য অভিনন্দন জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানালেন, জয়নগরের মোয়া ইতিমধ্যেই জিআই পণ্যের তকমা পেয়েছে। বিশ্বব্যাপী খ্যাতি হয়েছে জয়নগরের মোয়ার। তাই এবার জয়নগগরে মোয়ার হাব তৈরি করা হবে, যাতে একই জায়গা থেকে সব ধরনের মোয়া কিনতে পারেন গ্রাহকরা। জয়নগর থেকে নেতারা মোয়া পাঠালেও, মোটা হবেন বলে তিনি তা খেতে পারেন না বলেও এদিন জানান মমতা।

সাগর সফর সেরে মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় যোগ দেন মমতা। সেখানেই জয়নগরের মোয়ার প্রশংসা শোনা যায় তাঁর মুখে। তিনি জানান, জয়নগরে তিনি আজ এসেছেন কারণ, জয়নগরের বিধায়ক তাঁকে প্রচুর মোয়া পাঠান। তিনি নিজে সেগুলি খেতে পারেন না মোটা হয়ে যাবেন বলে। তাই অন্যদের দিয়ে দেন। বারুইপুর থেকে ফলও যায় তাঁর কাছে। তিনি তা সবই দিয়ে দেন বলে জানান। মমতা জানান, তিনি সকালে শুধু চা আর সামান্য খান, তার পর রাতের খাবার খান।

জয়নগরের মোয়া জিআই পণ্যের শিরোপা পেয়েছে, তাই কারিগরদের এদিন অভিনন্দনও জানান মমতা। তিনি বলেন, “জয়নগরের মোয়া জিআই পণ্য হয়েছে। বিশ্ববিখ্যাত হয়েছে জয়নগরের মোয়া। তাই মোয়া তৈরির কারিগর, যাঁরা মোয়া বিক্রি করেন, তাঁদের বলি জয় হোক, জয় হোক, জয় হোক। জয় হে, জয় হে, জয়হে। জয়নগরে একটা মোয়ার হাব তৈরি করছি ২.৫ কোটি টাকা। এর ফলে যত মোয়া, সব এক জায়গা থেকে পেয়ে যাবেন আপনারা।”

এর পাশাপাশি, সুন্দরবনের মধুর জিআই প্রাপ্তির কথা জানিয়েও সকলকে অভিনন্দন জানান মমতা। বলেন, “সুন্দরবনের মধু…সুন্দরবনের পণ্যের নাম সুন্দরিণী রেখেছিলাম আমি। আজ সুন্দরিণী মধুও বিশ্ববিখ্যাত হয়েছে, জিআই হয়েছে। মৌমাছি, বোলতার কামড় খেয়ে যাঁরা মধু সংগ্রহ করেন, সেগুলিকে খাবার যোগ্য করে তোলেন, তাঁদের অভিনন্দন। মধু শরীরের জন্য অত্যন্ত ভাল। আপনাদের জেলার মুকুটে দু’দুটি স্বর্ণপালক সংযোজিত হল।”

জায়গা বিশেষে বিখ্যাত পণ্যগুলিকে ভৌগলিক ভাবে চিহ্নিকরণকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই বলে। এর আওতায় মেধাস্বত্ব হাতে আসে। ফলে কারিগরদের ঠকানো যায় না। এমনকি চ্যুতি-বিচ্যুতি হলে কারিগররা আইনি পদক্ষেপ করতে পারেন। পণ্য রফতানির ক্ষেত্রেও এই জিআই প্রাপ্তি সহায়ক। পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের এমন একাধিক পন্য রয়েছে, যেগুলি একটি বিশেষ অঞ্চলেই তৈরি হয় এবং সেখানকার পণ্য হিসেবেই খ্যাতি।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top