News Flash

Image

বঢ়মপুরের বরটোপে বুনো হাতির তাণ্ডব, লণ্ডভণ্ড বসতঘর, তছনছ খেতের ফসল

নগাঁও (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : নগাঁও জেলাধীন বঢ়মপুরের বরটোপ গ্রামে হাতির দল হানা দিয়ে স্থানীয় বাসিন্দাদের বসতঘর লণ্ডভণ্ড করে দিয়েছে। সৌভাগ্যবলে হাতির হামলায় কোনও নাগরিকের প্রাণহানী হয়নি।

বিগত বেশ কিছুদিন ধরে নগাঁও জেলার বঢ়মপুর বিধানসভা এলাকায় বুনোহাতির তাণ্ডবে নাগরিকজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে দামালরা। এমতাবস্থায় শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত বঢ়মপুরের বরটোপ, শিবস্থান, বঢ়মপুর তিনিআলি প্রভৃতি অঞ্চলে ব্যাপক উপদ্রব চালায়।

জানা গেছে, দলছুট একটি প্রকাণ্ড বুনো হাতি গতরাতে বরটোপ গ্রামে একের পর এক নাগাড়ে বাসিন্দাদের বাসগৃহ ভেঙে লণ্ডভণ্ড করার পাশাপাশি এলাকার কৃষিখেতের পাকা ধান, বাড়ির সবজিখেত, কলা গাছ ইত্যাদি খেয়ে তছনছ করে দিয়েছে।

বুনো হাতিটি আজ ভোর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে সন্ত্ৰাস চালিয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করেছে।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top