ভুবনেশ্বর, ৬ জানুয়ারি (হি.স.): ভুবনেশ্বর রেল স্টেশনকে বিশ্বমানের স্টেশনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। জোর দিয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, “কাজের অগ্রগতিও অত্যন্ত প্রশংসনীয়।” শনিবার সকালে ভুবনেশ্বর রেল স্টেশনের নির্মাণস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরেজমিনে কাজের খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি।
পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “ভুবনেশ্বর রেল স্টেশনকে বিশ্বমানের স্টেশনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এযাবৎ কাজের অগ্রগতিও অত্যন্ত প্রশংসনীয়।” রেলমন্ত্রী আরও বলেন, “ভুবনেশ্বরের দুই দিককে যুক্ত করবে ভুবনেশ্বর রেল স্টেশন।”

