News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশে বেনাপোল এক্সপ্রেসে আগুনে মৃত্যু ৪ জনের, ৮টি ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত
Image

বাংলাদেশে বেনাপোল এক্সপ্রেসে আগুনে মৃত্যু ৪ জনের, ৮টি ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত

ঢাকা, ৬ জানুয়ারি (হি.স.): বাংলাদেশে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে অন্তত ৪ জন যাত্রীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কমলাপুর স্টেশনের কাছে। ট্রেনটিতে আগুন লাগার ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে এই আগুন লেগেছিল, তা যদিও গভীর রাত পর্যন্ত জানা যায়নি। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকা যাচ্ছিল। কমলাপুরে পৌঁছনোর আগে রাত ৯টা নাগাদ ট্রেনটিতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর। দমকলের চেষ্টায় গভীর রাতে আগুন আয়ত্তে আসে।

ট্রেনে আগুন লাগার ঘটনাকে নাশকতা বলছে পুলিশ। আগুনে ট্রেনের ৫ বগি পুড়ে গিয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। এদিকে, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে অগ্নিকাণ্ডের পরে বেনাপোল এক্সপ্রেস-সহ বিভিন্ন রুটের ৮টি ট্রেন আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top