News Flash

  • Home
  • দিনের খবর
  • মাউন্ট আবুতে পারদ নামল ৪ ডিগ্রিতে, শীতে কাঁবু দিল্লি-সহ গোটা উত্তর ভারত
Image

মাউন্ট আবুতে পারদ নামল ৪ ডিগ্রিতে, শীতে কাঁবু দিল্লি-সহ গোটা উত্তর ভারত

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): কনকনে শীতে কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশ কনকনে ঠান্ডায় কাঁপছে। শীতে কাঁপছে মধ্যপ্রদেশ ও রাজস্থানও। মরুরাজ্যে এখন জমজমাট ঠান্ডা। রাজস্থানের মাউন্ট আবুতে শনিবার সকালে তাপমাত্রার পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

শীতে কাঁপছে দক্ষিণ ভারতও। শনিবার তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি, কোটাগিরি এবং কুনুর ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। ফলে দৃশ্যমানতা হ্রাস পায়। জেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিও হয়েছে। উত্তর প্রদেশের মেরঠেও এদিন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এদিকে, খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে এদিনও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। দিল্লিতে এদিন সকালেও বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top