News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের জয়সলমেরে সড়ক দুর্ঘটনায় মহিলা সহ মৃত চার
Image

রাজস্থানের জয়সলমেরে সড়ক দুর্ঘটনায় মহিলা সহ মৃত চার

জয়সলমের, ৬ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের জয়সলমেরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহিলা সহ চারজনের। জয়সলমের-বারমের সড়কের দেবীকোট শহরের কাছে শুক্রবার রাতে একটি গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জয়সলমেরের পুলিশ সুপার বিকাশ সাংওয়ান জানিয়েছেন, শুক্রবার রাতে একটি দ্রুতগতির সুইফট গাড়ি জয়সলমের থেকে বারমেরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ দেবীকোট মোড়ের আগে গাড়িটি থামানোর চেষ্টা করলেও সুইফট গাড়িতে থাকা যুবকরা না থামিয়ে বারমেরের দিকে এগিয়ে যায়। এরপর দেবীকোট শহরের মোড়ে দাঁড়ানো ডালিম বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দেবীকোট মর্গে রেখেছে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top