News Flash

Image

৫৭০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

আগরতলা, ৬ ডিসেম্বর: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। আঠারোমুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে লরির চালককে আটক করা হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন,গোপন সূত্রে খবর আসে আজ সকালে তেলিয়ামুড়া দিক থেকে আমবাসার উদ্দেশ্যে গাড়ি করে গাজা পাচার করা হবে। সেই মোতাবেক আঠারোমুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় নাকা পয়েন্টে পুলিশ উত পেতে বসে থাকে। তখন নাকা পয়েন্টে টিআর০২এইচ১৫৩৪ নম্বরের গাড়িকে আটক করে আমবাসা থানার পুলিশ।গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৫৭০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক ।সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন,বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১৪ লক্ষ টাকা হবে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তেলিয়ামুড়ায় জনসভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকের গাড়ি লক্ষ্য করে গুলি, উত্তেজনা এলাকায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দলীয় সমর্থকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর…

ByByReshmi Debnath Apr 7, 2026

মস্তানি, গুন্ডামি করে ক্ষমতা ধরে রাখা যায় না, মথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৭ এপ্রিল: মস্তানি, গুন্ডাবাজি করে ক্ষমতায় থাকা যায় না। তিপ্রা মথাকে কড়া হুশিয়ারি দিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Apr 7, 2026

এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা, আগামী দিনে তারা  আর থাকবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ এপ্রিল: এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা। আগামী দিনে মথা আর থাকবে না। এডিসিতে এবার সরকার…

ByByReshmi Debnath Apr 7, 2026

ধর্মনগরে খালেদ আহমেদ হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেফতার

ধর্মনগর, ৭ এপ্রিল: ঈদের দিন ধর্মনগরের মঙ্গলখালী এলাকায় সংঘটিত খালেদ আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top