কংগ্রেসে যোগ দিলেন ওয়াই এস শর্মিলা; উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন খাড়গে, শুভেচ্ছা রাহুলের

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টির প্রতিষ্ঠাতা ওয়াই এস শর্মিলা। বৃহস্পতিবার সকালে দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর কার্যালয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন শর্মিলা। উত্তরীয় পরিয়ে শর্মিলাকে কংগ্রেস শিবিরে স্বাগত জানান মল্লিকার্জুন খাড়গে, শুভেচ্ছা জনিয়েছেন রাহুল গান্ধী।

ওয়াই এস শর্মিলার কংগ্রেসে যোগদানের সঙ্গে সঙ্গেই কংগ্রেসের সঙ্গে মিশে গেল ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টি। শর্মিলা এদিন বলেছেন, “ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টি কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ায় আজ আমি অত্যন্ত আনন্দিত। আজ থেকেই ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেসের অংশ হয়ে গেল।”