News Flash

  • Home
  • দিনের খবর
  • ভেসেলে ওঠার সময় অসুস্থতা! গঙ্গাসাগরে আসার পথে মৃত্যু রাজস্থানের পুণ্যার্থীর
Image

ভেসেলে ওঠার সময় অসুস্থতা! গঙ্গাসাগরে আসার পথে মৃত্যু রাজস্থানের পুণ্যার্থীর

কাকদ্বীপ, ৩ জানুয়ারি (হি.স.): মেলা শুরু হওয়ার আগে গঙ্গাসাগর আসার পথে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঘটনাটি ঘটে কাকদ্বীপের লট-৮ এলাকায়। মৃতের নাম গোমান সিং (৫৫)। তাঁর বাড়ি রাজস্থানে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেলা শুরু হতে এখনও কয়েকদিন বাকি, ভিন রাজ্য থেকে দলে দলে আসছেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলায় যাবেন বলে কাকদ্বীপ লট-৮ এসে পৌঁছেছিলেন রাজস্থানের এক দল পুণ্যার্থী। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ভেসেলে ওঠার সময় হঠাৎই অসুস্থ হয়ে ঘাটেই পড়ে যান ওই পুণ্যার্থী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে। হাসপাতালে পৌঁছনর আগেই মারা যান তিনি।

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top